বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

মিরসরাইয়ে ডাকাতির কবলে সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট 

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

মিরসরাইয়ে ডাকাতির কবলে সাংবাদিক নেতা আহমেদ আবু জাফর

টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট

মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)-এর সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশের সভাপতি আহমেদ আবু জাফর চট্টগ্রামের মিরসরাই থানা এলাকায় ডাকাতির কবলে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।

সংগঠন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার   (৩১জুলাই)ভোররাত প্রায় ৩টার দিকে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর মিরসরাই থানা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় আহমেদ আবু জাফরের সঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেন, সাংবাদিক মোস্তাক আহমেদসহ আরও কয়েকজন সাংবাদিক ছিলেন।

জানা গেছে, কক্সবাজারে সাংগঠনিক সফরের অংশ হিসেবে সাংবাদিক নির্যাতনের শিকার এক সাংবাদিককে হাসপাতালে পরিদর্শন, চকরিয়া উপজেলা কমিটি গঠন, আলোচনা সভা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সাংবাদিক পরিবারের সন্তানদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি শেষে তারা ঢাকার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মিরসরাইয়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও কর্মসূচি ছিল।

অভিযোগে বলা হয়েছে, মিরসরাই থানা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাদের বহনকারী গাড়ির দিকে লোহার রড বা ভারী বস্তু নিক্ষেপ করে গাড়ির গতি থামিয়ে দেয়। পরে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে থাকা ব্যক্তিদের মারধর করা হয় এবং তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, পোশাকসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নেওয়া হয়।

ঘটনার পর ভুক্তভোগীরা মিরসরাই থানায় যোগাযোগ করলে পুলিশ তাদের নিরাপত্তার ব্যবস্থা করে এবং লুট হওয়া মোবাইল ফোন উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে সকাল ৮টার দিকে তারা ঢাকার উদ্দেশে যাত্রা অব্যাহত রাখেন।

কয়েক ঘণ্টা তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় সারাদেশের সাংবাদিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়। পরে বিকল্প একটি মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ স্থাপিত হলে পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

আহমেদ আবু জাফর বলেন, লুট হওয়া মোবাইল ফোনগুলোতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক ও ব্যক্তিগত তথ্য রয়েছে। তিনি দ্রুত মোবাইলগুলো উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, “আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে সবাই প্রাণে অক্ষত রয়েছি। আল্লাহ যেন এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের হেদায়েত দান করেন এবং তারা সৎপথে ফিরে আসেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews