বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, কিশোর গ্যাং, আত্মহত্যা রোধ, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনবিরোধী জনসচেতনতামূলক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, কিশোর গ্যাং, আত্মহত্যা রোধ, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনবিরোধী জনসচেতনতামূলক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত
আঃহালিম আতিক টাঙ্গাইল।

টাঙ্গাইল জেলার ঘাটাইল ও গোপালপুর থানার আয়োজনে ঘাটাইল থানাধীন রসুলপুর মাস্টার মোড় এবং গোপালপুর থানাধীন ডুবাইল বাজারে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, কিশোর গ্যাং, আত্মহত্যা প্রতিরোধ, বাল্যবিবাহ, ইভটিজিং ও নারী নির্যাতনবিরোধী জনসচেতনতামূলক কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফৌজিয়া হাবিব খান, অতিরিক্ত পুলিশ সুপার, গোপালপুর সার্কেল, টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রুহুল আমিন, অফিসার ইনচার্জ, গোপালপুর থানা, টাঙ্গাইল। সভায় বক্তারা মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, কিশোর গ্যাং, আত্মহত্যা, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন, অনলাইন জুয়া, চাঁদাবাজিসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রধান অতিথি পুলিশ ও জনগণের সমন্বিত অংশীদারিত্বের মাধ্যমে অপরাধ দমন কার্যক্রমকে আরও কার্যকর করার আহ্বান জানান। তিনি একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে রসুলপুর ও ডুবাইল এলাকার স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews