
সাভার মডেল থানা ধীন শোভাপুর রাজ ফুলবাড়ীয়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মোহাম্মদ উজ্জল খান স্টাফ রিপোর্টার( ঢাকা)
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-৩১/০৭/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৩০০ (তিনশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ জুয়েল মিয়া সংগীয় অফিসার ও ফোর্সসহ ৩০/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত ২৩:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন শোভাপুর রাজফুলবাড়ীয়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ সুমন মিয়া ওরফে বাবু (২২), পিতা-মোঃ মঞ্জু মিয়া, মাতা-মোসাঃ মমতাজ বেগম, সাং-কাকরাপালি বটতলী (গুচ্ছ গ্রাম), থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর, এ/পি সাং-রাজফুলবাড়ীয়া (সাইদুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৩০০ (তিনশত) পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ, (যাহার ওজন ৯০ গ্রাম, মূল্য অনুমান (৩৬,০০০/- ছত্রিশ হাজার টাকা) গ্রেফতার করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।