রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

সখিপুরে শিশু ধ র্ষ ণ চেষ্টাকারীকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

সখিপুরে শিশু ধর্ষণ চেষ্টাকারীকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ
আঃহালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের সখিপুরে তিন বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে হাসান (২৯) নামে এক পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল দুপুরে সখিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাসানকে গ্রেপ্তারের আগে স্থানীয় লোকজন তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তার হাসান উপজেলার কাহারতা এলাকার সোনামিয়ার ছেলে। তিনি সখিপুর পৌর এলাকায় ভাড়াবাসায় থাকতেন।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শিশুটি নিজ বাড়ির উঠানে খেলছিল। এ সময় প্রতিবেশী চাচা হিসেবে পরিচিত হাসান শিশুটিকে আদর করার কথা বলে নিজের ঘরে নিয়ে যান। সেখানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ পরিবারের। পরিবারের দাবি, শিশুটি ব্যথা অনুভব করলে অভিযুক্ত তার গোপনাঙ্গে তেল লাগিয়ে দেয়। পরে শিশুটি বাড়ি ফিরে তার মায়ের কাছে বিষয়টি জানায়।
ঘটনা শোনার পর শিশুটির মা ও স্বজনরা হাসানের পরিবারের কাছে অভিযোগ করতে গেলে উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে হাসানকে আটক করে গণপিটুনি দেয় এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে সখিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভুক্তভোগী শিশুর চিকিৎসার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews