রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

মোহাম্মদ রায়হান ইসলাম, টেকনাফ

কক্সবাজারের উখিয়া উপজেলায় র‌্যাব-১৫-এর অভিযানে ১০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকারসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।র‌্যাব-১৫ জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল প্রায় ১১টা ৫৫ মিনিটে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রূপপতি এলাকার মেরিন ড্রাইভ সড়কে বিজিবি চেকপোস্টের প্রায় ১০০ গজ উত্তরে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাবের ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল সেখানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হলে চালক গাড়ির ড্রাইভিং সিটের নিচে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরে তাঁর দেখানো মতে স্কচটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তি মো. রায়হান (২৭)।

তিনি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের অলিয়াবাদ গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।এ ঘটনায় উদ্ধার হওয়া ইয়াবা ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।র‌্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের কঠোর ও ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews