বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় সাপ্তাহিক ‘এশিয়া বার্তা’ ও মাল্টিমিডিয়ার প্রধান সম্পাদক এম কাজল খানের ওপর সন্ত্রাসীদের পক্ষ থেকে এক বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশকে বাধাগ্রস্ত করতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই সন্ত্রাসী হামলায় তিনি গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হামলার ঘটনায় কুখ্যাত চোর ও ছিনতাইকারী নয়ন (২৪)-কে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত নয়ন তথাকথিত ‘চৌধুরী বাড়ির হাজী সাহেব’-এর হেফাজতকারী হিসেবে এলাকায় পরিচিত। মামলার পর থেকেই ১ নম্বর আসামি নয়ন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে জোরালো তৎপরতা ও অভিযান শুরু করেছে।

এলাকায় লাগাতার অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পলাতক আসামি নয়নকে দ্রুত আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পলাতক আসামি নয়ন (২৪) সম্পর্কে আপনার কাছে কোনো ধরনের তথ্য থাকলে, অবিলম্বে নিকটস্থ থানা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান এবং আইনি সহায়তা প্রদানে এগিয়ে আসুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews