বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক এম. কাজল খাঁনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, প্রধান আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক এম. কাজল খাঁনের ওপর হামলা, নির্যাতন এবং হত্যাচেষ্টার ঘটনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হামলার মূল হোতা ও পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

গত ১৯ জুলাই আন্তর্জাতিক প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান লায়ন মো. হেলাল উদ্দিন হিলু।

মানববন্ধনে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেস ক্লাবের ভাইস চেয়ারম্যান এস. এম. মোর্তজা আলম বুলবুল, এডভোকেট মুহাম্মদ মুমিনুল ইসলাম, মহাসচিব মো. ওমর ফারুক সোহেল, যুগ্ম মহাসচিব মো. আতাউর রহমান, মো. নূরুল আলম, মো. রিপন মিয়া, মো. রমজান সরকার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইসমাইল হোসেন জনি এবং বিশিষ্ট লেখক ও সাংবাদিক কবি কুমার সুশান্ত। এছাড়া ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিক, কলামিস্ট এবং সুশীল সমাজের প্রতিনিধিরা মানববন্ধনে সংহতি প্রকাশ করেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, নির্যাতন ও হয়রানি বন্ধ করতে হবে এবং সাংবাদিকসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা অভিযোগ করেন, অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাদের গ্রেফতারে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

বক্তাদের দাবি, গত ১১ জুলাই রাত আনুমানিক ১২টার দিকে গাজীপুর বাইপাস সংলগ্ন চৌধুরী বাড়ি এলাকায় গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয় থেকে বাসায় ফেরার পথে সাংবাদিক এম. কাজল খাঁনের ওপর পূর্বপরিকল্পিত হামলা চালানো হয়। তাদের অভিযোগ, হামলায় ৭-৮ জন সন্ত্রাসী অংশ নেয় এবং এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঘটনার পর একজন আসামিকে আটক করা হলেও তিনি জামিনে মুক্তি পেয়েছেন। এছাড়া মামলার প্রধান আসামিসহ অন্যান্য অভিযুক্তরা এখনও গ্রেফতার না হওয়ায় তারা উদ্বেগ প্রকাশ করেন। তাদের দাবি, অভিযুক্তরা ভুক্তভোগী পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।

মানববন্ধন থেকে উত্থাপিত দাবি হামলার মূল হোতা ও মামলার ১ নম্বর আসামিসহ সকল পলাতক আসামিকে দ্রুত গ্রেফতার করতে হবে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

সাংবাদিক এম. কাজল খাঁন এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে সাংবাদিক সমাজ আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews