রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উ দ্ধা র, গ্রে ফ তা র ৬।

  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

লোহাগাড়ায় পৃথক চারটি অভিযানে ৬৩ হাজারেরও অধিক ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৬।

আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া থানা এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ৬৩ হাজার ৬৮ পিস ইয়াবাসহ এক দম্পতি, চালক ও মাদক কারবারিসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল প্রাইভেট জিপ গাড়ি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুর থেকে রাত পর্যন্ত লোহাগাড়া উপজেলার চুনতি ও আমিরাবাদ ইউনিয়নে পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত ১০:১৫ মিনিটের দিকে লোহাগাড়া থানার সাব-ইন্সপেক্টর বিপ্লব চন্দ্র নাহার নেতৃত্বে একটি দল চুনতি জাঙ্গালিয়া এলাকায় চুনতি বন্যপ্রাণী রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী একটি সাদা রঙের টয়োটা জিপ গাড়িকে (ঢাকা মেট্রো-ঘ ১৬-৫৬৭৮) থামার সংকেত দিলে চালক সিগন্যাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
বিষয়টি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জকে (ওসি) জানালে, তিনি তাত্ক্ষণিকভাবে থানা ভবনের সামনের মহাসড়কে কৌশলগত ব্যারিকেড সৃষ্টি করেন। পলায়নরত গাড়িটি সেখানে পৌঁছালে পুলিশ সেটিকে ঘেরাও করে আটক করে। পরে জিপ গাড়িটির ইঞ্জিনের বাম পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত দম্পতি ও চালককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আল মামুন (৪০), তার স্ত্রী ইসমাত জেরিন (৩৮) এবং গাড়ি চালক মোহাম্মদ আলী (৩০)। পুলিশ জানায়, আল মামুনের বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক মামলা রয়েছে।

একই দিন বিকেল ৪:০০ ঘটিকার সময় লোহাগাড়া থানা সাব-ইন্সপেক্টর গোবিন্দ চন্দ্র দাশ এর নেতৃত্বে লোহাগাড়া থানাধীন আমিরাবাদ ইউপিস্থ মা ও শিশু হাসপাতালের সামনে চেকপোস্ট পরিচালনাকালে হানিফ সুপার বাসের যাত্রী মোঃ সিদ্দিক (৪৮)-কে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি নিজের পেটের ভেতর ইয়াবা থাকার কথা স্বীকার করেন।
পরবর্তীতে হাসপাতালের ডাক্তারের পরামর্শে তার এক্স-রে পরীক্ষা করা হলে পেটের ভেতর ছোট ছোট জাম আকৃতির বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে হাসপাতালের পাবলিক টয়লেটে বিশেষ কৌশলে তার পেটের ভেতর থেকে বের করা ৭৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে গ্রেফতার দেখানো হয়।

এদিকে রোববার সন্ধ্যা ৬:৪৫ ঘটিকার সময় চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে মহাসড়কের উপর অপর একটি চেকপোস্টে তল্লাশিকালে একটি সাদা-কালো রঙের ইয়ামাহা V-4 মোটরসাইকেল থামায় পুলিশ। পরে বাইকটির গিয়ার বক্সের ভেতর কৌশলে লুকিয়ে রাখা ২,০০০ পিস ইয়াবাসহ চালক ইলিয়াছ হাবিব (২৬)-কে গ্রেফতার করা হয়।

একইদিন দিবাগত রাত ২ ঘটিকার সময় চুনতি ইউনিয়নের চুনতি বন্যপ্রাণী রেঞ্জ বন কর্মকর্তা কার্যালয়ের সামনে মহাসড়কের উপর অভিযান চালিয়ে হানিফ সুপার বাসের যাত্রীর দেহ তল্লাশি চালিয়ে ৩০০ পিস ইয়াবা সহ মিজানুর রহমান(২৯)- কে গ্রেফতার করা হয়।

লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, “পুলিশের নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক চারটি মামলা রুজু করা হয়েছে। সোমবার সকালে পুলিশ প্রহরায় তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews