বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

টাঙ্গাইলের ঘাটাইলে মিন্টু মিয়া (৭৭) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশিত: রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

আঃ হালিম আতিক টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

রোববার (১৯ জুলাই) সকালে উপজেলায় ধলাপাড়া ইউনিয়নের রামদেবপুর গ্রামে নিজ বাড়ির কাঁঠাল গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মিন্টু মিয়া রামদেবপুর গ্রামের মরহুম মালামত আলীর ছেলে। পুলিশ ও পরিবার সূত্রে জানায়, মিন্টু মিয়া শনিবার রাতে বাজার থেকে স্বাভাবিকভাবে বাড়িতে আসেন। রাতে সবার সাথে কথা বলেন এবং ঘুমাতে যান। পরদিন সকালে বাড়ির পাশে কাঁঠাল গাছে তার লাশ ঝুলতে দেখা যায়। পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

মিন্টু মিয়ার মেয়ে রাশেদা জানান, বাড়িতে কোনো ঝগড়া বিবাদ হয়নি। কেনো এমন ঘটনা ঘটলো আমরাও জানি না। তিনি বলেন, আমার বাবার দীর্ঘদিনের পেট ব্যাথা ছিল। ব্যাথা তীব্র হলে পাগলের মতো করত। ব্যাথার কারণে এমন হতে পারে।

রামদেবপুর গ্রামের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: জাহাঙ্গীর আলম জানান, মিন্টু মিয়া কারো সাথে ঝগড়াঝাঁটি করতেন না। সে ভালো মানুষ ছিল। কিন্তু কেনো এমন হলো তা বুঝতে পারলাম না। ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান জানান, এখন পর্যন্ত আত্মহত্যার রহস্য পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews