রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

উপনির্বাচনে ঠাকুরগাঁও -১ আসনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন মির্জা ফয়সল আমীন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ ইসরাফিল আজাদ, ঠাকুরগাঁও।

ঠাকুরগাঁও -১ আসন শূন্য হওয়ায় (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। বিষয়টি আজকের একাধিক সংবাদ প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে।

মির্জা ফয়সল আমীন বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। দীর্ঘদিন ধরে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ঠাকুরগাঁও পৌরসভার মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী মির্জা ফয়সল আমীনের জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এদিকে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে ইতোমধ্যে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ এবং বুধবার (১৬ সেপ্টেম্বর) ফরম জমা দেওয়ার শেষ সময় নির্ধারিত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews