বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

হোসেনপুরে মসজিদের ১৪টি সিলিং ফ্যানসহ চোর ও ক্রেতাকে আটক করেছে পুলিশ, 

  • প্রকাশিত: সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

তপন চন্দ্র সরকার সংবাদদাতা, কিশোরগঞ্জ, 

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ থেকে ১৭ টি সিলিং ফ্যান চুরির ঘটনায় হোসেনপুর থানা পুলিশ এক চোর ও চুরিকৃত ফ্যান কেনার দায়ে একজনকে গ্রেফতার করেছে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গত ১লা মে ২০২৬ তারিখ থেকে ১২ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে হোসেনপুর পৌর সদরের পশ্চিম দীপেশ্বর এলাকার স্বপন মিয়ার ছেলে পারভেজ মোশারফ হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদ হতে মোট ১৭ টি সিলিং ফ্যান বিভিন্ন সময়ে চুরি করে নিয়ে যায়৷

এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আমিনুর রহমান মসজিদের পাশ্বের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে সনাক্ত করতে সক্ষম হন। পরে এক অভিযান চালিয়ে হোসেনপুর বাজার এলাকা থেকে চোরকে আটক করেন। গ্রেফতারকৃত চোর জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য মতে পৌর সদরের নতুন বাজারের হলুদ মিয়ায় ইলেকট্রনিক্স এর দোকান থেকে চোরাইকৃত দুইটি সিলিং ফ্যান উদ্ধার করা হয়।

দোকানের মালিক জানান, তিনি মোট চারটি ফ্যান ক্রয় করেছেন ৷ এ ঘটনায় চোরাই মাল ক্রয়ের অপরাধে তাকেও গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews