বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

বন্যাদুর্গতদের পাশে কক্সবাজার জেলা পুলিশ, চকরিয়া-পেকুয়ায় ত্রাণ বিতরণ

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ আরিফ, কক্সবাজার

টানা ৬–৭ দিনের ভারী বৃষ্টিপাত ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে কক্সবাজার জেলা পুলিশ। দুর্গত এলাকায় পানিবন্দি ও অসহায় পরিবারের মাঝে জরুরি ত্রাণ ও মানবিক সহায়তা বিতরণ করেছে জেলা পুলিশ। রবিবার (১২ জুলাই) চকরিয়া উপজেলার কৈয়ারবিল, বরইতলী ও টইটং এবং পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের নন্দীরপাড়া এলাকায় পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমানের নেতৃত্বে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সামীম কবীর।

ত্রাণ বিতরণের পাশাপাশি জেলা পুলিশের কর্মকর্তারা পানিবন্দি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং বিভিন্ন সমস্যার কথা শোনেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে দ্রুত জরুরি সহায়তা পৌঁছে দিতে জেলা পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানানো হয়। পুলিশ সুপার এ.এন.এম. সাজেদুর রহমান বলেন, দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ পুলিশের মানবিক দায়িত্ব। বন্যাদুর্গত মানুষের জন্য জেলা পুলিশের এই সহায়তা কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে। টানা বৃষ্টিপাতে চকরিয়া ও পেকুয়ার বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় প্লাবিত হয়ে বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে জেলা পুলিশের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মধ্যে স্বস্তি ও ইতিবাচক সাড়া ফেলেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews