
মাদারীপুরে নিখোঁজের দুইদিন পর বাঁশঝাড় থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
উজ্জ্বল মন্ডল, মাদারীপুর।
মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের দুইদিন পর সজীব বেপারী (২৭) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১/০৬/২৬ ইং) দুপুরে উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সজীব বেপারী ওই গ্রামের হাফেজ বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরের পর থেকে সজীব বেপারী নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে বিষয়টি শিবচর থানাকে অবহিত করেন।
রোববার সকালে স্থানীয়রা বাজিতপুর গ্রামের একটি বাঁশঝাড়ে সজীবের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আতঙ্কে ছড়িয়ে পরেছে পুরো এলাকাজুড়ে।