রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

উজ্জ্বল নেতৃত্বে এএসপি মাহমুদা শারমীন

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা ক্রাইম রিপোর্টার 

নাটোরে দায়িত্ব পালনের গৌরবময় অধ্যায় পেরিয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী। দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সমন্বয়ে বাংলাদেশ পুলিশের এক উজ্জ্বল ও অনুকরণীয় নাম অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমীন নেলী। বর্তমানে তিনি রাজশাহী রেঞ্জের উপ-মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। একইসঙ্গে তিনি ‘ক্রাইম অ্যান্ড অপারেশনস’ বিভাগের অতিরিক্ত দায়িত্বও নিষ্ঠার সঙ্গে সামলাচ্ছেন।

২০১৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদানের পর থেকেই তিনি মেধা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে ধারাবাহিকভাবে সফলতার স্বাক্ষর রেখে চলেছেন। কর্মজীবনের শুরু থেকেই তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে মাঠপর্যায়ে অভিজ্ঞতা অর্জন করেন।

এর আগে তিনি নাটোর জেলায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দক্ষতার পরিচয় দেন। তার দায়িত্বকালীন সময়ের সফল কার্যক্রম ও পেশাগত নিষ্ঠা তাকে পরবর্তী পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ দায়িত্বে অগ্রসর হতে সহায়তা করে।

এর পূর্বে নেত্রকোনা জেলার দুর্গাপুর সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে ‘সেরা সার্কেল অফিসার’ হিসেবে পুরস্কৃত হন।

মাঠপর্যায়ের কার্যকর নেতৃত্ব ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে তিনি সেখানেও প্রশংসিত হন। পরবর্তীতে ২০২২ সালে তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করেন। পদোন্নতির পর থেকে তিনি প্রশাসনিক ও অপারেশনাল দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে আসছেন।

তার এই ধারাবাহিক সাফল্য, দায়িত্বশীলতা ও পেশাগত নিষ্ঠা রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের জন্য যেমন গর্বের, তেমনি বাংলাদেশ পুলিশের জন্যও এক অনুপ্রেরণার উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে। আগামীতে তার দায়িত্ব, কর্ম দক্ষতায় আরও অনেক সফলতা অর্জন করবেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews