বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

হারুন অর রশীদ খান হত্যা মামলা ইন্টারপোলের জালে প্রধান আসামি আরিফ, দুবাই থেকে দেশে হস্তান্তর

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে
হারুন অর রশীদ খান হত্যা মামলার আসামি আরিফ সরকারকে পুলিশের কাছে হস্তান্তরের দৃশ্য।
দুবাই থেকে গ্রেফতার হওয়া আরিফ সরকারকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর। ছবি: এশিয়া বার্তা।

তালাত মাহামুদ নরসিংদী

নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা হারুন অর রশীদ খান হত্যা মামলার বিচার প্রক্রিয়ায় বড় ধরনের সাফল্য এসেছে। মামলার চার্জশিটভুক্ত এক নম্বর পলাতক আসামি আরিফ সরকারকে সুদূর দুবাই থেকে গ্রেফতার করে দেশে ফিরিয়ে আনা হয়েছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টার পর তাকে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর সম্পন্ন হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে যে, হত্যাকাণ্ডের পর থেকেই আরিফ সরকার কৌশলে বিদেশে পাড়ি জমান। তার অবস্থান নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় দুবাই পুলিশ তাকে আটক করে এবং আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রহণ করে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, জনপ্রিয় নেতা হারুন অর রশীদ খান হত্যাকাণ্ডের ঘটনাটি দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। প্রধান আসামি গ্রেফতার হওয়ায় নিহতের পরিবার এবং শিবপুরের রাজনৈতিক মহলে স্বস্তি নেমে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আরিফ সরকারকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই নৃশংস হত্যাকাণ্ডের নেপথ্যের আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews