বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

লোহাগাড়ার মিয়াপাড়ায় গভীর রাতে যুবককে নির্মম মারধর এলাকায় চরম আতঙ্ক

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

আরমান হোসেন ফয়সাল, লোহাগাড়া 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের মিয়াপাড়ায় গভীর রাতে এক যুবককে অতর্কিতে মারধরের ঘটনা ঘটেছে। এই পৈশাচিক হামলায় এলাকায় সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতরাত আনুমানিক ২:৩০ মিনিটের দিকে ৮নং ওয়ার্ডের মিয়াপাড়া এলাকায় নুরুন্নবী মনুর ছেলে সজিবের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। ৪ থেকে ৫ জনের একটি অজ্ঞাতনামা দল মুখে কাপড় বেঁধে অন্ধকারে সজিবকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা তাকে বেদম মারধর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অন্ধকার এবং হামলাকারীদের মুখ ঢাকা থাকায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

বর্তমানে আহত যুবক সজিব চিকিৎসাধীন রয়েছেন। এই কাপুরুষোচিত ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি তুলেছেন।

ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন, যেন দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হয়। সজিবের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছে তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews