বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে চলাচলের পথ বন্ধ অবরুদ্ধ পরিবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা

  • প্রকাশিত: বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে
পৈতৃক সম্পত্তির বিরোধে বন্ধ করে দেওয়া হয়েছে চলাচলের রাস্তা। ছবি: এশিয়া বার্তা

নিজস্ব প্রতিবেদক,

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার ৮নং ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজিবপুর গ্রামে এই অমানবিক ঘটনাটি ঘটে। চলাচলের একমাত্র রাস্তাটি বাঁশ ও বেড়া দিয়ে আটকে দেওয়ায় ভুক্তভোগী পরিবারটি বর্তমানে নিজ বাড়িতেই কার্যত গৃহবন্দী হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত নুরুজ্জামান সরকারের পুত্র দেলোয়ার হোসেনের সাথে প্রতিপক্ষের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে মজিদা বেগম, মসু মিয়া, আঙ্গুর মিয়া, শাহ আলম ও শিপন মিয়াসহ অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে পরিবারের যাতায়াতের সাধারণ পথটি বন্ধ করে দেয়। শুধু তাই নয়, রাস্তা দিয়ে চলাচলের চেষ্টা করলে ভুক্তভোগীদের অকথ্য ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও পাওয়া গেছে।

ভুক্তভোগী দেলোয়ার হোসেন জানান, “আমরা চরম মানবেতর জীবনযাপন করছি। সমাধানের আশায় গত ১৬ মার্চ ২০২৫ তারিখে সুন্দরগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে বারবার ধরণা দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাইনি।

এলাকাবাসী মনে করছেন, দ্রুত এই সমস্যার সমাধান না হলে যেকোনো সময় বড় ধরনের অপ্রীতিকর বা রক্তক্ষয়ী সংঘর্ষের সৃষ্টি হতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি ও দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews