রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজো

  • প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ২৪৬ বার পড়া হয়েছে
Oplus_16908288

রাজশাহী জেলা ক্রাইম রিপোর্টার,

রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে পুকুর খনন ও কৃষি জমির টপসয়েল কেটে জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার ঝিকরা ইউনিয়নের ঝাড়গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঁঞা।

কৃষি জমির মূল্যবান টপসয়েল কেটে অবৈধভাবে জমির শ্রেণি পরিবর্তনের কার্যক্রম চলছিল। ঘটনাস্থলে কোনো দুষ্কৃতকারীকে পাওয়া যায়নি, ফলে কাউকে আটক বা দণ্ড প্রদান করা সম্ভব হয়নি।

এ সময় অনুমতিবিহীন পুকুর খননে ব্যবহৃত ২টি ভেকু (এস্কেভেটর) মেশিন ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি জমি রক্ষা এবং অবৈধ খনন কার্যক্রম বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews