রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

মাদক, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সচেতনতায় গণিপুরে কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে
oplus_16

রাজশাহী জেলা প্রতিনিধি,

রাজশাহীর বাগমারা উপজেলার ১১ নং গণিপুর ইউনিয়নের মহব্বতপুর স্কুল মাঠে মাদক, বাল্যবিবাহ ও যৌতুকবিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য কৃতি সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— “মাদক, বাল্যবিবাহ ও যৌতুককে না বলি, সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবন গড়ি।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং গণিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু। তিনি তাঁর বক্তব্যে তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক কুসংস্কার থেকে দূরে থাকার আহ্বান জানান এবং একটি সচেতন, শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ মোতজা মৃধা বকুল, জনাব মোঃ মাহাবুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গণিপুর ইউনিয়ন শাখার আমির। তারা সকলেই সামাজিক অবক্ষয় রোধে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাফিক্স প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেন, মাদারিগঞ্জের প্রধান শিক্ষক জনাব মোঃ জাকিরুল ইসলাম জাকির। তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
উল্লেখ্য, অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মহব্বতপুর গ্রামের সর্বস্তরের জনগণ ও ১১ নং গণিপুর ইউনিয়ন পরিষদ।
মো:দোয়েল আহমেদ এশিয়া বার্তা রাজশাহী

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews