1. live@www.weeklyasiabarta.com : - : -
  2. info@www.weeklyasiabarta.com : - :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুলছাত্রী ধর্ষণ-হত্যাচেষ্টার ঘটনায় পলাশে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি আরটিভি ‘মার্কস অলরাউন্ডার’-এ আবৃত্তিতে প্রথম ওহীমনি: গর্বিত লৌহজংবাসী জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় বগুড়া সফরকালে গাজীপুরে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য সংবর্ধনা উৎসবমুখর জনসমুদ্রে রূপ নিল রাজপথ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুর নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল নেতার উপর হামলা হেল্পফুল অ্যান্ড স্পোর্টিং ক্লাব, শ্রীমন্তপুরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আমকুড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসায় বিদায়, সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদারীপুরে মধ্যরাতে ৬টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ মাদারীপুরে সাত দিনব্যাপী চলছে বৈশাখী মেলা শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

স্ত্রীকে মৃত দেখিয়ে দ্বিতীয় বিয়ে

মো: গোলাম কিবরিয়া প্রতিবেদন
  • প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

মো: গোলাম কিবরিয়া প্রতিবেদন

রাজশাহী বাগমারার

জীবিত স্ত্রীকে মৃত বলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে দ্বিতীয় বিয়ে করেন প্রতারক এমরান আলী নামে এক আনসার ভিডিপি সদস্য। তার বাড়ি বাগমারার আউচপাড়া ইউনিয়নের তকিপুর গ্রামে। বাবার নাম আক্কাছ আলী। সে বগুড়ার শাজাহানপুরে আনসার ভিডিপি অফিসে কর্মরত। তার প্রতারিত দ্বিতীয় স্ত্রী আছমা বেগম স্বামীর অধিকার ফিরে পেতে শ্বশুর বাড়িতে আসলে প্রতারক স্বামী, সতীন ও শ্বশুর-শ্বাশুড়ির হাতে মারধরের শিকার হন। শুক্রবার বাগমারা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী আছমা বেগম।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আছমা বেগম দাবি করেন, তিনি বগুড়া সদরে টিএমএসএস নামে একটি এনজিওতে চাকরি করেন। তার জন্মস্থান গাইবান্দার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামে। পিতা আফাজ উদ্দিন।

চাকরি করার সুবাদে বগুড়া সদরে আনসার ভিডিপি অফিসে কর্মরত আনসার ভিডিপি সদস্য এমরান আলীর সঙ্গে চার বছর আগে তার পরিচয় হয়। প্রথম স্ত্রী মারা গেছে বলে এমরান আলী মিথ্যা কথা বলে প্রতারণা করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। সেই প্রেমের সম্পর্ককে চিরস্থায়ী করতে দুই বছর আগে রাজশাহী নোটারী পাবলিকে এফিডেভিট করে তাদের বিয়ে হয়। এছাড়া হাটগাঙ্গোপাড়া কাজী অফিসে গিয়ে তিন লক্ষ টাকা দেনমোহর নির্ধারণ করে বিবাহ রেজিস্ট্রি করা হয়। এরপর থেকেই তারা বগুড়া সদরে একটি ভাড়া বাসায় সংসার শুরু করেন।

এরপর এমরান আলী তার কাছে থেকে বেতন ও স্বর্ণ বিক্রয়ের সাত লক্ষ টাকা হাতিয়ে নেয়। এছাড়া তার (আছমা) নামে একটি এনজিও থেকে ৬০ হাজার টাকা লোন নিয়ে এমরান আলী ঈদের কয়েক দিন আগে তাকে কোনকিছু না জানিয়ে নিরুদ্ধেশ হয়ে যায়। এ বিষয়ে বগুড়া সদর থানায় একটি লিখিত অভিযোগও দেওয়া হয়। এরপর স্বামীর খোঁজে গত বৃহস্পতিবার আছমা বেগম বাগমারার তকিপুর গ্রামে শ্বশুর বাড়িতে এসে জানতে পারেন এমরানের প্রথম স্ত্রী জীবিত আছে এবং তার দুটি সন্তানও রয়েছে। এ সময় স্ত্রী অধিকার নিয়ে ভুক্তভোগী আছমা বেগম ঘরের মধ্যে প্রবেশের চেষ্টার করলে প্রতারক স্বামী, সতীন ও শ্বশুর-শ্বাশুড়ি তাকে মারধর করে তাড়িয়ে দেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট