বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

‎সোনাতলায় সীমানা বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ও ভাংচুর, থানায় অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ২৩৮ বার পড়া হয়েছে

মিনহাজুল বারী, বগুড়াঃ 

‎বগুড়ার সোনাতলায় জমি জমা সংক্রান্ত সীমানা ও যাতায়াতের রাস্তা নিয়ে বিরোধের জেরে একটি বসতবাড়িতে অতর্কিত হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার গড়ফতেপুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী মোছাঃ জলি বেগম (৩০) বাদী হয়ে সোনাতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

‎অভিযোগ সূত্রে জানা গেছে, গড়ফতেপুর গ্রামের বাসিন্দা মোছাঃ জলি বেগমের পরিবারের সাথে প্রতিবেশী মোছাঃ স্বপ্না বেওয়া (৪৫) ও রিফাতের (১৮) দীর্ঘদিন ধরে বাড়ির যাতায়াতের রাস্তা ও সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে ইতিপূর্বে থানায় ও পৌরসভায় অভিযোগ দিলেও বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।

‎এবিষয়ে ভুক্তভোগী জলি বেগম জানান, মঙ্গলবার বাড়িতে কোনো পুরুষ সদস্য না থাকার সুযোগে অভিযুক্তরা আরও ১৫-২০ জন ভাড়াটে লোক নিয়ে লাঠিসোটা, লোহার রড ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের বসতবাড়িতে হামলা চালায়। হামলাকারীরা সীমানার টিনের বেড়া কুপিয়ে ও গাছপালা উপড়ে প্রায় ১০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এসময় বাধা দিতে গেলে হামলাকারীরা জলি বেগম ও তার পরিবারের সদস্যদের মারপিট করার চেষ্টা করে এবং প্রাণনাশের হুমকি দেয়। জীবন বাঁচাতে ভুক্তভোগীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

‎বর্তমানে অভিযুক্তরা ওই পরিবারটিকে বাড়িতে ঢুকলে খুন-জখম করার হুমকি দিচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার সময় স্থানীয় বাসিন্দা মোঃ খাজা মন্ডল ও মোঃ হাবিবুরসহ অনেকেই এগিয়ে আসলে হামলাকারীরা সটকে পড়ে।

‎এ বিষয়ে সোনাতলা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা কবীর হোসেন জানান,

‎অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews