বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

নাটোর বড়াইগ্রামে বাস-মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত,অপরজন গুরুতর আহত

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২২২ বার পড়া হয়েছে

মোঃ সুজন আহম্মেদ
বিষেস প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একজন নিহত ও অপরজন গুরুতর আহত হয়েছেন। রাত সাড়ে ৮টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রাজ্জাক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ পাবনার ভাঙ্গুরা উপজেলার বাসিন্দা এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গুরুতর আহত ইন্দ্রজিৎ ভাঙ্গুড়া সিসিডিবি শাখার ম্যানেজার তার বাড়ি রাজশাহী তানোর উপজেলায়।
জানা যায়,মোটরসাইকেল নিয়ে আব্দুল আজিজ ও সিসিবিডির ম্যানেজার ইন্দ্রজিৎ রাজশাহী তানোর বেড়াতে যান।বাড়ি থেকে ফেরার পথে মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসটি মোটরসাইকেলটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়।
পরে তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত ম্যানেজারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এবিষয়ে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাফর ইকবাল হিরোক উপজেলা বিএনপির পক্ষ থেকে শোকাহত পরিবারে দেখা করেন এবং সমবেদনা জানান ও দুঃখ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews