1. live@www.weeklyasiabarta.com : - : -
  2. info@www.weeklyasiabarta.com : - :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্কুলছাত্রী ধর্ষণ-হত্যাচেষ্টার ঘটনায় পলাশে মানববন্ধন, অভিযুক্তদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি আরটিভি ‘মার্কস অলরাউন্ডার’-এ আবৃত্তিতে প্রথম ওহীমনি: গর্বিত লৌহজংবাসী জ্বালানি পেতে সেচ পাম্প নিয়ে ফিলিং স্টেশনে কৃষকের ভিড় বগুড়া সফরকালে গাজীপুরে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য সংবর্ধনা উৎসবমুখর জনসমুদ্রে রূপ নিল রাজপথ রাজশাহীতে যুবলীগ নেতার পুকুর নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল নেতার উপর হামলা হেল্পফুল অ্যান্ড স্পোর্টিং ক্লাব, শ্রীমন্তপুরের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ২০২৬ আমকুড়া আশরাফুল উলুম দাখিল মাদ্রাসায় বিদায়, সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাদারীপুরে মধ্যরাতে ৬টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, আহত ১ মাদারীপুরে সাত দিনব্যাপী চলছে বৈশাখী মেলা শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজশাহীর বাগমারায় পিঁয়াজের দামে ধস, চরম ক্ষতির মুখে কৃষকরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:
রাজশাহীর বাগমারা উপজেলায় পিঁয়াজের দামে হঠাৎ ধস নেমেছে। উপজেলার প্রায় সব হাটবাজারে বর্তমানে পিঁয়াজ বিক্রি হচ্ছে মণপ্রতি মাত্র ২০০ থেকে ২৬০ টাকায়, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন তারা।
স্থানীয় কৃষকদের অভিযোগ, চলতি মৌসুমে পিঁয়াজের ফলন ভালো হলেও বাজারে ন্যায্য মূল্য না পাওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। অনেক কৃষক ঋণ নিয়ে চাষাবাদ করেছেন, কিন্তু বর্তমান দামে পণ্য বিক্রি করে সেই ঋণের টাকা তোলা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
উপজেলার ভবানীগঞ্জ, তাহেরপুর, শিকদারী, হামিরকুৎসাসহ বিভিন্ন হাটে একই চিত্র দেখা গেছে। হাটে পিঁয়াজ নিয়ে আসা কৃষকরা হতাশ হয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। কেউ কেউ আবার লোকসান এড়াতে পণ্য নিয়ে বাড়ি ফিরছেন বলেও জানা গেছে।
কৃষকদের দাবি, পরিবহন খরচ, শ্রমিকের মজুরি এবং উৎপাদন ব্যয় হিসাব করলে বর্তমান দামে পিঁয়াজ বিক্রি করা মানেই লোকসান গোনা। দ্রুত সরকারি হস্তক্ষেপের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ ও কৃষকদের আর্থিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বেশি থাকায় দাম কমে গেছে। তবে কৃষকের ক্ষতি পুষিয়ে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও প্রয়োজনীয় উদ্যোগ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট