মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাভার মডেল থানাধীন তালবাগ এলাকা হইতে পেশাদার মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিটের আধুনিকায়ন উদ্বোধন করলেন সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহঃ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ই য়া বা সহ প্রাইভেট কার চালক আ ট ক ঢাকার ধামরাই উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় বিসমিল্লাহ রাহমানির রাহিম আসসালামু আলাইকুম সখিপুরে শিশু ধ র্ষ ণ চেষ্টাকারীকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ পানেরছড়া রেঞ্জে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ সিএনজি অটোরিকশা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির ম র দে হ উ দ্ধা র অসহায় কিডনি রোগী তাওরাত কে বাঁচাতে সবাই এগিয়ে আসুন ঔষধ খরচ প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা

চট্টগ্রাম প্রেসক্লাবে অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

চট্টগ্রাম, ৭ আগস্ট ২০২৪: স্বৈরাচার ও বৈষম্য বিরোধী সাংবাদিক, ছাত্র ও জনতার বৃহত্তর সমাবেশের প্রেক্ষিতে চট্টগ্রাম প্রেসক্লাবের নতুন অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠিত হয়েছে। গত ৬ আগস্ট মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সারাদিনব্যাপী এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও বৈষম্য ও নির্যাতনের শিকার সাংবাদিকদের পাশাপাশি বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশগ্রহণ করেন। তাদের তীব্র আন্দোলনের চাপে চট্টগ্রাম প্রেসক্লাবের সদ্য বিদায়ী স্বৈরাচার ও দলীয় লেজুর ভিত্তিক ব্যবস্থাপনা কমিটি বাতিল করে ৯ সদস্য বিশিষ্ট একটি অন্তবর্তীকালীন ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

নতুন এই কমিটি জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে গঠিত হয় এবং কমিটি ঘোষণার দায়িত্ব পালন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নওয়াজ।

গঠিত অন্তবর্তীকালীন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মইনুদ্দীন কাদেরী শওকত এবং সদস্য সচিব হিসেবে থাকছেন গোলাম মাওলা মুরাদ। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাইফুল্লাহ চৌধুরী, সাইফুল ইসলাম শিল্পী, মোহাম্মদ হাসান ফেরদৌস, মোহাম্মদ আমিনুল ইসলাম, আবু সুফিয়ান, সোহাগ কুমার বিশ্বাস, আরিয়ান লেলিন, কিরণ শর্মা এবং শিব্বির আহমদ ওসমান।

এই অন্তবর্তীকালীন কমিটি স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ সংস্থাসমূহ (রেজিস্ট্রেশন ও নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৬১ এর সংশ্লিষ্ট বিধি অনুযায়ী চট্টগ্রাম প্রেসক্লাবের রেজি নং -(১৫৮৩/১৯৯০) এর অধিকার বলে কার্যক্রম পরিচালনা করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews