রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

নওগাঁর পত্নীতলায় মধ্যরাতে পুলিশের ঝটিকা অভিযান, চোরাইমালসহ দুইজন গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন, নওগাঁ। 

নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মধ্যরাতে ঝটিকা অভিযান চালিয়ে কয়েক লক্ষ টাকার চোরাইমাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কুখ্যাত মাদক ব্যবসায়ী ও চোরচক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন—পত্নীতলা উপজেলার গগনপুর আদিবাসী পাড়ার ধীরেন্দ্রনাথের ছেলে শ্রী সুমন চন্দ্র (৩৩) এবং গোপনপুর পূর্বপাড়ার মৃত আবু তালেবের ছেলে মো. মাহমুদুল হক (৫২)।

পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর রাতে পত্নীতলা থানাধীন ঘোষনগর ইউনিয়নের গগনপুর বাজারে মো. হাবু হোসেনের ‘হাবু ফার্নিচার’-এর পেছনের টিনের চাল কেটে অজ্ঞাতনামা চোরেরা ভেতরে প্রবেশ করে। এ সময় ইন্টারনেটের ফাইবার জয়েন মেশিনসহ কয়েক লক্ষ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় পত্নীতলা থানায় নিয়মিত মামলা করা হয়।

বিষয়টি নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামকে অবহিত করা হলে তিনি দ্রুত চোরচক্রের সদস্যদের গ্রেফতারের নির্দেশ দেন। এর পরিপ্রেক্ষিতে ১১ সেপ্টেম্বর রাতভর পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews