রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নকলায় অপরাধ দমনে পুলিশের সঙ্গে স্থানীয়দের মতবিনিময় মিরসরাইয়ে ১৪ নং হাইতকান্দিতে নুরুল আমিন এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ রক্ষা অভিযান ৯ জেলে আটক ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান ইউনিয়ন পরিষদ নির্বাচন আসলে দেখি চেয়ারম্যান প্রার্থী হওয়াটা এখন একটা পুতুল খেলার মতো হয়ে গেছে চেয়ারম্যান প্রার্থী হবেন ? এগুলো জনসম্মুখে প্রকাশ করার মানসিকতা থাকলে আসেন, নয় তো দুরে থাকুন:—— সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি, বেদেপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার। কালিয়াকৈরে কাজলি সিএনজি স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রির অভিযোগ, তদন্তের দাবি আজ বিজয়ার দশমী: হোসেনপুরে শ্রী শ্রী কুলেশ্বরী বাড়ির দেবালয়ের ভক্তরা,অশ্রুসিক্ত বিদায় জানাবেন মাকে। কালিয়াকৈরে তুরাগ নদীতে প্রতিমা বিসর্জন, হাজারো দর্শনার্থীর ভিড়

ধলাপাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ২২ বাইসাইকেল ও ১১ সেলাই মেশিন বিতরণ

  • প্রকাশিত: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

আঃ হালিম আতিক, টাঙ্গাইল।

ধলাপাড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ২২ বাইসাইকেল ও ১১ সেলাই মেশিন বিতরণ টাঙ্গাইলের ধলাপাড়া চন্দন গণ বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও পরিবারের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন এবং শিক্ষাবৃত্তির নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) আয়োজিত অনুষ্ঠানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের মধ্যে ২২টি বাইসাইকেল ও ১১টি সেলাই মেশিন বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে ১১৩ জন শিক্ষার্থীর মধ্যে মোট ৫ লাখ টাকা শিক্ষাবৃত্তির নগদ অর্থ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপহার ও শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করেন টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক এস এম ওবায়দুল হক নাসির।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়ন এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার পাশাপাশি শিক্ষাবৃত্তির অর্থ তাদের পড়াশোনার ব্যয় মেটাতে সহায়ক হবে।

তাঁরা আরও বলেন, পরিবারের আর্থিক স্বাবলম্বিতা বাড়াতেও সেলাই মেশিনসহ বিভিন্ন সহায়তা কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নের সুযোগ আরও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews