বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

কক্সবাজারে বাসে ঘুমন্ত হেলপারকে টার্গেট করে চুরি, হাতেনাতে আটক যুবক

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

কক্সবাজারে বাসে ঘুমন্ত হেলপারকে টার্গেট করে চুরি, হাতেনাতে আটক যুবক

মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজার সদর উপজেলার জেলগেইট এলাকার বিসমিল্লাহ পার্কিংয়ে বাসের হেলপারদের ঘুমের সুযোগ নিয়ে চুরির অভিযোগে ফয়সাল নামে এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট দুপুর ১২টা ৪৯ মিনিটের দিকে বিসমিল্লাহ পার্কিংয়ে রাখা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের হেলপার ঘুমিয়ে ছিলেন। এ সময় এক ব্যক্তি বাসের দরজা খুলে ভেতরে প্রবেশ করে মোবাইল ফোন, মানিব্যাগসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

পরে ঘুম থেকে উঠে হেলপার তার মোবাইল ও মানিব্যাগ খুঁজে না পেয়ে বাসে থাকা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করেন। ফুটেজে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয় বলে জানা গেছে।

এরই ধারাবাহিকতায় গতকাল ৩০ আগস্ট দুপুর ২টা ২০ মিনিটের দিকে একই পার্কিংয়ের সামনে রাখা এশিয়া এয়ারকন পরিবহনের একটি বাসের হেলপার ঘুমিয়ে থাকার সুযোগে এক ব্যক্তি দরজা খুলে বাসের ভেতরে প্রবেশ করে। পরে বাসের বক্স খুলে চুরি করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করেন।

আটকের সময় তার পকেট থেকে একটি মোবাইল ফোন, কথিত ‘বিলেট’, নেশা করার বিভিন্ন সরঞ্জাম এবং গাড়ির দরজা খোলার একটি আধুনিক চাবি পাওয়া গেছে বলে স্থানীয়রা দাবি করেন।

আটকের পর পরিচয় জানতে চাইলে ওই যুবক নিজেকে বাসের হেলপার হিসেবে পরিচয় দেন। তার নাম ফয়সাল, পিতা মৃত দিলু ড্রাইভার এবং ঠিকানা টেকনাফের পুরান পল্লনপাড়া, কক্সবাজার বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, পরবর্তী যাচাই-বাছাইয়ে ফয়সালের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন গাড়িতে চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগের তথ্য পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তিনি চুরি করা একটি মোবাইল ফোন কক্সবাজারের ঈদগাঁও বাজারের একটি দোকানে বিক্রি করার কথা স্বীকার করেছেন বলেও স্থানীয়রা জানান।

স্থানীয়দের আরও দাবি, এর আগেও তাকে বিভিন্ন স্থানে চুরির অভিযোগে আটক করা হয়েছিল এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঈদগাঁও বাজার থেকে বিভিন্ন সময়ে চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফয়সালকে তাদের হেফাজতে নেয়।

স্থানীয়রা বলেন, চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে আটক ব্যক্তিকে সঙ্গে নিয়ে ঈদগাঁও বাজারের সংশ্লিষ্ট দোকানে অভিযান চালিয়ে চুরি যাওয়া মোবাইল ও অন্যান্য মালামাল উদ্ধারের দাবি জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews