বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

ধামরাইয়ে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতার আকস্মিক অভিযান

  • প্রকাশিত: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মোহাম্মদ শফিকুল ইসলাম, ঢাকা। 

ঢাকার ধামরাইয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে খাদ্য সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। আকস্মিক এ পরিদর্শনকে ঘিরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক তৎপরতা দেখা যায়।

পরিদর্শন কালে খাদ্য গুদামের মজুত পরিস্থিতি, সংরক্ষিত খাদ্যের মান, গুদামের পরিবেশ এবং সরকারি খাদ্য বিতরণ কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন মন্ত্রী। একইসঙ্গে খাদ্যশস্য যথাযথ ভাবে সংরক্ষণ, মজুত ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং সাধারণ মানুষের কাছে সরকারি খাদ্য সহায়তা সঠিকভাবে পৌঁছানোর বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

খাদ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনের কারণে গুদামের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণের সুযোগ তৈরি হয়। এ সময় খাদ্য শস্যের মজুদ ও সংরক্ষণ ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, সরকারি খাদ্যশস্যের মান ও মজুদ ব্যবস্থাপনায় কোন ধরনের অনিয়ম বা অবহেলা গ্রহণ করা হবে না। সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, খাদ্য গুদামে সংরক্ষিত খাদ্যশস্যের মান ঠিক রাখা এবং প্রয়োজনের সময় যথাযথভাবে তা বিতরণ নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে।

এদিকে খাদ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, এই ধরনের সরজমিন তদারকি অব্যাহত থাকলে সরকারি খাদ্য মজুত ও বিতরণ ব্যবস্থা স্বচ্ছতা আরো বাড়বে এবং সাধারণ মানুষ এর সুফল পাবে।

পরিদর্শন কালে ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, খাদ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews