বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

আশুলিয়ায় দুর্ধর্ষ চুরিঃ— অভিযোগ করেও পুলিশের সহযোগিতা পাচ্ছেন না অসহায় গৃহকর্মী

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

আশুলিয়ায় দুর্ধর্ষ চুরিঃ— অভিযোগ করেও পুলিশের সহযোগিতা পাচ্ছেন না অসহায় গৃহকর্মী

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

ঢাকার আশুলিয়া থানাধীন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ী এলাকায় (সাংবাদিক বিপ্লব হোসেনের) বাড়ীর গৃহকর্মী মোসাম্মৎ সুফিয়া বেগম নামে এক গৃহকর্মীর ঘরের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ২৩ আগষ্ট ২০২৬ তারিখে এ চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সুফিয়া বেগম।

ভুক্তভোগী গৃহকর্মী সুফিয়া বেগমের দাবি, আমি কাজের সন্ধানে বাহিরে গেলে সেই সুযোগে চোরেরা ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারির ভিতরে থাকা এক ভরিস্বর্ণ, ১২ ভরি রুপা, নগদ ৫০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যায়। এবং ঘড়ের ভিতরে থাকা সমস্ত আসবা পত্র এলোমেলো সহ ভাঙচুর করে রেখে যায়। এতে তিনি আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন।

সুফিয়া বেগম বলেন, তিনি একজন দরিদ্র ও অসহায় গৃহকর্মী। দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ দিয়ে তিনি এসব সম্পদ সংগ্রহ করেছিলেন। চুরির ঘটনায় তিনি আশুলিয়া থানা লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগ করার পরও এখন পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ তার।

তার অভিযোগ, দরিদ্র ও অসহায় হওয়ার কারণে তিনি যথাযথ সহযোগিতা পাচ্ছেন না। দ্রুত তদন্ত করে চুরি যাওয়া মালামা উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

এদিকে, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এলাকায় নিরাপত্তা জোরদারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews