
মীরসরাইয়ে জেন্ডার, গণতন্ত্র ও জলবায়ু বিষয়ে সংবেদনশীলতা তৈরির সভা
নিজস্ব প্রতিনিধি মীরসরাই (চট্টগ্রাম):
চট্টগ্রামের মীরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কমরআলী বাজারে জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু বিষয়ে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ এবং পরিবারের সদস্যদের সংবেদনশীলতা তৈরির লক্ষ্যে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) আয়োজিত এ সভাটি Voices for Change Project-এর আওতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে খান ফাউন্ডেশন এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে ইলমা, চট্টগ্রাম।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন খান ফাউন্ডেশন এর চট্টগ্রাম জেলা সমন্বয়কারী জনাব আসাদুজ্জামান লিয়ন। উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ও মিরস্বরাই সমন্বয়কারী জনাব মাসুদ রানা।
সভায় জেন্ডার সমতা, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন ও জলবায়ু পরিবর্তন বিষয়ে স্থানীয় পর্যায়ের নেতৃত্ব ও পরিবারের সদস্যদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, স্থানীয় পর্যায়ে সচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে জেন্ডার সমতা, সুশাসন ও জলবায়ু বিষয়ে ইতিবাচক পরিবর্তন সৃষ্টি করাই এ ধরনের কার্যক্রমের অন্যতম লক্ষ্য। Voices for Change প্রকল্পটি স্থানীয় সিদ্ধান্ত গ্রহণ ও সামাজিক পরিবর্তনে নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ ও নেতৃত্ব জোরদারের উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। অনুষ্ঠানে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে একটি নাটিকা প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন
মেরি ক্লিনিক সীতাকুণ্ড এর ব্যাবস্হাপনা পরিচালক জনাব ইমাম হোসেন স্বপন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, সামাজিক গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সম্পূর্ণ হয়।