
সাভার মডেল থানা ধীন বেদেপল্লী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মুহাম্মদ উজ্জ্বলখান স্টাফ রিপোর্টার ঢাকা
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-২৫/০৮/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ২৫০ (দুইশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) আব্দুল মুত্তালিব সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৪/০৮/২০২৬খ্রিঃ তারিখ ১৭:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন বেদেপল্লী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ ফরহাদ (২৮),পিতা- মোঃ নজরুল ইসলাম ,মাতা-ফরিদা বেগম, সাং-কাঞ্চনপুর বেদেপল্লী, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ যাহার ওজন ১০ গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) শেখ মোঃ মাসুদ আল মামুন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৪/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ২০:৪৫ ঘটিকায় ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ২। মোঃ সুজল খান (৩২), পিতা-মোঃ বাবুল খান, মাতা-মোঃ বাবুল খান,মাতা-মোসাঃ সুরিয়া আক্তার, সাং-কায়েতপাড়া, থানা-ধামরাই, জেলা-ঢাকাকে ১০০ (একশত) পিস হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেটসহ যাহার ওজন ১০ গ্রাম, মূল্য অনুমান ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা গ্রেফতার করেন।
অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৪/০৮/২০২৬ খ্রি. তারিখ ২৩:১০ ঘটিকায় সাভার মডেল থানাধীন খাগান এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ মনির হোসেন(৩৯), পিতা- মোঃ দুলাল ফকির, সাং-কুমকুমারী(র্পূবপাড়া),থানা-আশুলিয়া,জেলা-ঢাকা, ৪। আসাদুল ইসলাম(৪১),পিতা-জসিম উদ্দিন,সাং-আকরান,থানা-সাভার মডেল,জেলা,ঢাকা,এ/পি সাং- রাজফুলবাড়িয়া ছাকিপাড়া(মতিউর এর বাড়ির ভাড়াটিয়া,থানা-সাভার মডেল,জেলা-ঢাকাদ্বয়’কে ৫০ (পঞ্চাঁশ) পিস ইয়াবা ট্যাবলেট (ওজন ০৫ গ্রাম, মূল্য অনুমান ১৫,০০০/- (পনের হাজার টাকা) ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি PULSAR NS160 CC মোটরসাইকেল,যাহার রেজিঃ নম্বর ঢাকা মেট্রো ল-৩৯-৬৩২৯,যাহার ইঞ্জিন নং- JEYCJCY6859 যাহার চেসিস নং MD2A92CY2JCC95493 যাহার মূল্য অনুমান ২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ৩ নং আসামী মোঃ মনির হোসেন(৩৯) এর বিরুদ্ধে ৩টি মাদক মামলা, ৪নং আসামী আসাদুল ইসলাম(৪১) এর বিরুদ্ধে ৭টি মাদক দ্রব্য আইনে মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।