বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ মামলার নারী আসামি ৩৮ বোতল ফেনসিডিলসহ আটক।

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের অভিযানে ৪ মামলার নারী আসামি ৩৮ বোতল ফেনসিডিলসহ আটক।

মোঃ ইসরাফিল আজাদ
ঠাকুরগাঁও প্রতিনিধি।

ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোসাম্মৎ তসলিমা আক্তার (৪০) নামে এক মাদক ব্যবসায়ী নারীকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশ( ডিবি ),
পুলিশ সূত্রে জানা যায়, ২৪ আগস্ট (সোমবার) রাত আনুমানিক ২ঃ৩০ মিনিটে বালিয়াডাঙ্গী থানাধীন পারুয়া গ্রামে অভিযান চালিয়ে তসলিমা আক্তার নামে এক নারীকে ৩৮ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয় ,
গ্রেফতারকৃত মোসাম্মৎ তসলিমা আক্তার (৪০), ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার, মোড়ল হাট ইউনিয়নের পারুয়া গ্রামের বাসিন্দা, তার স্বামীর নাম, আক্তারুল ইসলাম, পিতার নাম তসলিম উদ্দিন এবং মাতা তহমিনা,
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত তসলিমা আক্তারের বিরুদ্ধে ইতিপূর্বে ৪ টি মাদক মামলা রয়েছে,
এই ঘটনায় তার তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ,
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের( ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে, মাদক ব্যবসা ও মাদক কারবারের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের কোনভাবেই ছাড় দেওয়া হবে না, মাদক নির্মূল করতে ডিবি পুলিশ কঠোর অবস্থানে অভিযান পরিচালনা করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews