বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদ গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

ওমর ফারুক হত্যা মামলার প্রধান আসামি নাহিদ মোর্শেদ চাঁদ গ্রেপ্তার

মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি, টেকনাফ

কক্সবাজার পৌর এলাকায় চাঁদা না দেওয়ায় দুবাইপ্রবাসী ওমর ফারুককে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামি ও মূল পরিকল্পনাকারী নাহিদ মোর্শেদ চাঁদকে (২৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার সদর থানার খুরুশকুল ইউনিয়নের মকবুল সওদাগরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৫ জানায়, নিহত ওমর ফারুক কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকারপাড়ার বাসিন্দা ও দুবাইপ্রবাসী ছিলেন। স্থানীয় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয়।

এরই ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল রাত সাড়ে ১১টার দিকে নাহিদ মোর্শেদ চাঁদ, তার সহযোগী ওয়াহিদ মোর্শেদ ছাহিদ ও সৈয়দ আকবরসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে ওমর ফারুকের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়। পরে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়।

আশঙ্কাজনক অবস্থায় ওমর ফারুককে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৩ মে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেন।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর আসামিরা আত্মগোপনে চলে যায়। তাদের গ্রেপ্তারে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে মামলার ১ নম্বর আসামি নাহিদ মোর্শেদ চাঁদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার তথ্য পর্যালোচনায় জানা গেছে, নাহিদ মোর্শেদ চাঁদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মারামারি ও হত্যাচেষ্টার অভিযোগে পূর্বেও মামলা রয়েছে।

গ্রেপ্তার নাহিদ মোর্শেদ চাঁদকে উদ্ধার করা আলামতসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews