বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

গাইবান্ধায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-২

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

গাইবান্ধায় ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-২

গাইবান্ধা প্রতিনিধি:
মো:মিজানুর রহমান বাবু

গাইবান্ধা সদরের সাহাপাড়া ইউনিয়নের তুলশিঘাট গ্রামে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গোয়েন্দা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় এবং গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসির) নেত্রিত্বে পুলিশের একটি চৌকস দল গতকাল সোমবার সন্ধ্যায় গ্রামের আব্দুর রউফ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ঘরের ভেতর থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কেনা- বেচা ও সেবনের সময় মুন্নাফ মিয়া(২২) ও শুভ চন্দ্র দাস(২৫) নামে দুজন যুবক কে আটক করে।

এসময় আটককরা ব্যক্তিদের দেহ তল্লাশি চালিয়ে মুন্নাফ মিয়ার লুঙ্গির কোচ থেকে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো ত্রিশ পিস ইয়াবা ট্যাবলেট ও আরেক যুবক শুভ চন্দ্র দাসের প্যান্টের পকেট থেকে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

গ্রেফতার মুন্নাফ মিয়া গাইবান্ধা সদরের তুলশীঘাট গ্রামের মো. আব্দুর রউফ মিয়ার ছেলে আর শুভ চন্দ্র দাস একই গ্রামের মৃত ঘুমন চন্দ্র দাসের ছেলে। গ্রেফতার করা ব্যক্তিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ত্রন আইন-২০১৮ সালের সংশিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews