বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবি র অভিযানে ফেন্সিবিলসহ যুবক আটক।

  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবি র অভিযানে ফেন্সিবিলসহ যুবক আটক।

মোঃ ইসরাফিল আজাদ।
ঠাকুরগাঁও প্রতিনিধি |

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৫ বোতল ভারতীয় ফেন্সিবিল , একটি পুরাতন বাইসাইকেল ও নগদ ১৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)। এ ঘটনায় মোঃ আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গত ১৪ আগস্ট ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে কাঁঠালডাংগী বিওপির টহলদল সুবেদার মোঃ মহসিন আলীর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
অভিযানে সীমান্ত পিলার ৩৭১/৩-এস থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেলডাংগী নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে আশরাফুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ বোতল ভারতীয় ফেন্সিবিল, একটি পুরাতন বাইসাইকেল ও নগদ ১৪ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের সিজার মূল্য ১৯ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews