বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

সাভার মডেল থানাধীন আমিনবাজার বড়দেশী এলাকা হইতে পেশাদার মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র।

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

সাভার মডেল থানাধীন আমিনবাজার বড়দেশী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোহাম্মদ উজ্জ্বল খান স্টাফ রিপোর্টার ঢাকা

ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-১৩/০৮/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক পৃথক অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৩ (তিন) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মতিউর রহমান সংগীয় অফিসার ও ফোর্সসহ ১২/০৮/২০২৬খ্রিঃ তারিখ ১৯:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিনবাজার বড়দেশী এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোঃ আগুন (২৯), পিতা-শামসুদ্দিন হক, মাতা- জাহেদা, সাং-বড়দেশী পশ্চিম পাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, ২। জাহেদা (৪৮), স্বামী-শামসুল হক, পিতা- মেহেন্দী হাজী, সাং-বড়দেশী পশ্চিম পাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাদ্বয়কে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ১০ গ্রাম, যাহার মূল্য অনুমান ৩০,০০০/- ত্রিশ হাজার টাকা) গ্রেফতার করেন।

অপর একটি পৃথক অভিযানে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ১২/০৮/২০২৬ খ্রি. তারিখ রাত ২১:৩০ ঘটিকায় সাভার মডেল থানাধীন জিনজিরা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ৩। মোঃ আল-আমিন (৩০), পিতা-বুলু মিয়া, মাতা-রুবিয়া, সাং-জিনজিরা কলমা, থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যাহার ওজন ০৫ গ্রাম, যাহার মূল্য অনুমান (১৫,০০০/-পনের হাজার টাকা) গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, বর্ণিত ১ নং আসামী মোঃ আগুন (২৯) এর বিরুদ্ধে ২ টি মাদক ও ১ টি অন্যান্য মামলাসহ মোট ৩ টি মামলা এবং আসামী ২। জাহেদা (৪৮) এর বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews