
লক্ষ্মীপুরে ৩৫ পিস ইয়াবাসহ ২ জন গ্রেপ্তার, জব্দ অটোরিকশা ও মোবাইল
জসিম উদ্দিন
লক্ষ্মীপুর উপজেলা প্রতিনিধি
চন্দ্রগঞ্জ, লক্ষ্মীপুর, ১৩ আগস্ট ২০২৬:
পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জনকে গ্রেপ্তার করেছে দাসেরহাট পুলিশ ফাঁড়ি।
গ্রেপ্তারকৃতরা হলেন:
1. মিরাজ হোসেন (২৪), পিতা- আবুল কালাম, মাতা- সুরুজ জাহান, খোনার বাড়ি
2. মঞ্জু হোসেন (২৭), পিতা- মনির আহমদ ভূঁইয়া, মাতা- জাহানারা বেগম, মোগল মাস্টারের বাড়ি
উভয়ের ঠিকানা: ১৮ নং কুশাখালী ইউনিয়ন, ৩ নং ওয়ার্ড, গ্রাম- পশ্চিম কল্যাণপুর, থানা- চন্দ্রগঞ্জ, জেলা- লক্ষ্মীপুর।
দাসেরহাট পুলিশ ফাঁড়ির এস.আই জাকির হোসেন ও এ.এস.আই আশরাফের নেতৃত্বে ১৩ আগস্ট রাত ৮টার সময় জনতা কলেজ সংলগ্ন পাকা রাস্তায় অভিযান পরিচালনা করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১টি মোবাইল ফোন ও ১টি অটোরিকশা জব্দ করা হয়।
এস.আই জাকির হোসেন বলেন, “মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি এলাকাবাসীর সহযোগিতা খুবই জরুরি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। তাদেরকে বর্তমানে চন্দ্রগঞ্জ থানায় হেফাজতে রাখা হয়েছে।