বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক, নগদ ৬৯ হাজার টাকা উ দ্ধা র

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক, নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার

মোঃ সুজন আহম্মেদ
ক্রাইম রিপোর্টার : পাবনার ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবাসহ হুরাইরা নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোররাত ৪টার দিকে উপজেলার কালীবাড়ি বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আটক হুরাইরা ভাঙ্গুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বারিকের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে কালীবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ইয়াবাগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল।

অভিযানের সময় তার কাছ থেকে নগদ ৬৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, উদ্ধার হওয়া টাকা ইয়াবা বিক্রির অর্থ হতে পারে।

অভিযানে ভাঙ্গুড়া থানার এএসআই মোহাম্মদ আল আমিন, এসআই মো. শফিকুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়।

এদিকে পৃথক আরেকটি অভিযানে মোহাম্মদ জাকির হোসেন ওরফে জাহাঙ্গীর (পিতা: মৃত মকবুল হোসেন), সাং-বোয়ালমারী টুনিপাড়া, ভাঙ্গুড়াকে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে সিআর সাজাপ্রাপ্ত একটি মামলাসহ আরও দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাকিউল আজম বলেন, মাদকবিরোধী অভিযানসহ অপরাধ দমনে পুলিশের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। মাদক, জুয়া ও ভেজাল ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের টিম মাঠপর্যায়ে কাজ করছে। পাশাপাশি প্রশাসনের অন্যান্য সংস্থাও সমন্বিতভাবে কাজ করছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews