বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

৪০–৫০ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই! হ্নীলার গুরুত্বপূর্ণ সড়ক নিয়ে ক্ষোভ, দুর্ভোগে হাজারো মানুষ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

৪০–৫০ বছরেও উন্নয়নের ছোঁয়া নেই! হ্নীলার গুরুত্বপূর্ণ সড়ক নিয়ে ক্ষোভ, দুর্ভোগে হাজারো মানুষ

দুই ওয়ার্ডের সীমানার সড়কটি কবে সংস্কার হবে—প্রশ্ন স্থানীয়দের

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সীমানায় অবস্থিত দিলু মেম্বারের বাড়ি থেকে বড় লেচুয়াপ্রাং পাড়া পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, প্রায় ৪০ থেকে ৫০ বছর ধরে সড়কটিতে কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া লাগেনি।

স্থানীয়দের ভাষ্য, সড়কটি দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এবং হাজার হাজার মানুষ যাতায়াত করেন। হ্নীলা বাজারে ফলমূল, শাকসবজি ও নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য পরিবহনের ক্ষেত্রেও এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী টেকনাফ উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ আলম জিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই রাস্তাটি আমার জন্মের পর থেকেই এমন অবস্থায় দেখে আসছি। আমার জন্মের আগে রাস্তাটি কেমন ছিল, তা জানি না। কিন্তু আমার জন্মের পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো উন্নয়নের ছোঁয়া দেখিনি।”

তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে অবহেলিত থাকায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কের অবস্থা আরও ভয়াবহ হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, দুই ওয়ার্ডের মানুষের চলাচলের পাশাপাশি হ্নীলা বাজারের সঙ্গে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করা প্রয়োজন। সড়কটি সংস্কার না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় জনগণের প্রশ্ন—৪০–৫০ বছর ধরে অবহেলিত এই সড়কটির সংস্কার আর কতদিনের অপেক্ষা? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে নেবে কার্যকর উদ্যোগ?

হ্নীলাবাসীর প্রত্যাশা, জনদুর্ভোগের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত সড়কটি পরিদর্শন করে সংস্কারকাজের উদ্যোগ গ্রহণ করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews