বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ই য়া বা সহ দুই মা দ ক কারবারি আ ট ক

  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

টেকনাফ সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি, টেকনাফ

কক্সবাজারের টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক জানান, শুক্রবার (৭ আগস্ট ২০২৬) ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের অধীনস্থ হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহল দল টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ক্যারেঙ্গাগোনা এলাকায় অবস্থান নেয়।

ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে টহল দল দেখতে পায়, মিয়ানমার থেকে দুই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে মোঃ রাশেদ (২০), পিতা: মোঃ হাফেজ আহমেদ, গ্রাম: মনিরগুনা, হোয়াইক্যং, টেকনাফ এবং মোঃ আব্দুল্লাহ (২২), পিতা: আলী জোহর, ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প, বালুখালী, উখিয়াকে আটক করা হয়।

আটক ব্যক্তিদের তল্লাশি চালিয়ে তিনটি পোটলার ভেতরে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের ১২টি কার্টনের মধ্যে থাকা মোট ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তারা মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বাংলাদেশে এনে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল। পরবর্তী তল্লাশিতে তাদের কাছ থেকে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী চক্র এবং সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews