বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

৫ আগস্ট উপলক্ষে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ র‍্যালি

  • প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

৫ আগস্ট উপলক্ষে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ র‍্যালি

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

জুলাই অভ্যুত্থানের স্মরণে ৫ আগস্ট উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি আনন্দ র‍্যালি ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলার স্হান থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। এ সময় বিএনপি, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল,শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাঁদের হাতে ছিল দলীয় পতাকা ও বিভিন্ন ব্যানার—ফেস্টুন। র‍্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালন করেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলের স্হানীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি তারা গণতন্ত্র, আইনের শাসন,জনগণের অধিকার ও দেশের উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।

পরো কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews