৫ আগস্ট উপলক্ষে ধামরাইয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের আনন্দ র্যালি
মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।
জুলাই অভ্যুত্থানের স্মরণে ৫ আগস্ট উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি আনন্দ র্যালি ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার স্হান থেকে র্যালিটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে। এ সময় বিএনপি, যুবদল,ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল,শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তাঁদের হাতে ছিল দলীয় পতাকা ও বিভিন্ন ব্যানার—ফেস্টুন। র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালন করেন।
র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে দলের স্হানীয় নেতারা বক্তব্য রাখেন। বক্তারা জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি তারা গণতন্ত্র, আইনের শাসন,জনগণের অধিকার ও দেশের উন্নয়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
পরো কর্মসূচিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।