বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

টেকনাফে বিজিবির অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৪৫ লিটার চোলাই ম দ উ দ্ধা র, চালক-হেলপার আ ট ক

  • প্রকাশিত: রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

টেকনাফে বিজিবির অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, চালক-হেলপার আটক

মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে একটি যাত্রীবাহী বাস থেকে ৪৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাসটির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত বাসটিও জব্দ করা হয়েছে।
গত ১ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৯টায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা কক্সবাজার থেকে টেকনাফগামী পায়রা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নিবন্ধন নম্বর: কক্সবাজার-জ-১১-০২৫২) নিয়মিত তল্লাশির জন্য থামান।পরে বিজিডি-১০৮৯ নম্বরের বিজিবির কে-৯ ডগ মেঘলা’-এর সহায়তায় বাসটি তল্লাশি করা হলে কুকুরটি মাদকদ্রব্যের উপস্থিতির সংকেত দেয়। এ সময় বাসচালকের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বিজিবি সদস্যরা চালকের আসনসহ পুরো বাসে নিবিড় তল্লাশি চালান।
তল্লাশির একপর্যায়ে চালকের আসনের সামনে স্টিয়ারিংয়ের নিচে দুই পায়ের মাঝখানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ লিটার এবং বাসের পেছনের আসনের নিচে লুকিয়ে রাখা আরও ২৫ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এভাবে মোট ৪৫ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।
এ ঘটনায় অবৈধ মাদক পরিবহনের অভিযোগে বাসচালক ও হেলপারকে আটক করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়।
জব্দকৃত আলামত
দেশীয় চোলাই মদ – ৪৫ লিটার।
পায়রা পরিবহনের যাত্রীবাহী বাস – ১টি।
জব্দকৃত মাদক ও যানবাহনের আনুমানিক মোট সিজার মূল্য ৩০ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।
আটক ব্যক্তিরা হলেন— মো. রফিক (৩২), পিতা: মো. আফজাল, মাতা: নুর নাহার, গ্রাম: কেকে পাড়া, টেকনাফ এবং মো. জুয়েল (২২), পিতা: মো. কালু মিয়া, মাতা: সফুরা খাতুন, গ্রাম: নতুন পল্লান পাড়া, টেকনাফ।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও চোরাচালান দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিজিবির কে-৯ ডগের সহায়তায় বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জব্দকৃত মাদকদ্রব্যসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews