বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ভাঙ্গুড়ায় দফায় দফায় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

ভাঙ্গুড়ায় দফায় দফায় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর

ক্রাইম রিপোর্টার মোঃ সুজন আহমেদ
পাবনার ভাঙ্গুড়ায় দফায় দফায় সঙ্ঘবদ্ধ হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার ( ৩১ শে জুলাই) উপজেলার পৌর সদরের মন্ডল মোড় এলাকায় সিদ্দিকের বাড়িতে বেলা ১১ টায় এবং বিকেল সাড়ে তিনটায় দুই দফায় এই ঘটনা ঘটে। এ ঘটনা এলাকায় চঞ্চলের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সোবাহান প্রামানিক এর দুই ছেলে জাহাঙ্গীর ও সিদ্দিকের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। বসতবাড়ির জায়গা নিয়ে ইতোপূর্বেও একাধিকবার দরবার শালিশ হয়েছে। কিন্তু কোন সুরাহ হয়নি। এরই ধারাবাহিকতায় জাহাঙ্গীরের ছেলে আমিরুলের নেতৃত্বে ২৫-৩০ জন লাঠিসোটা শাবল ও রড নিয়ে শুক্রবার বেলা ১১ঃ০০ টার দিকে হামলা চালায়ে সিদ্দিকের বসতবাড়ির আংশিক ভাঙচুর করে। এ ঘটনায় ভাঙ্গুড়া থানা পুলিশকে মৌখিকভাবে অবগত করলে দুপুরের দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে যান। ঘটনাস্থলে পুলিশ আসার খবরে সংক্ষুদ্ধ হয়ে ৩০ থেকে ৪০ জন সঙ্ঘবদ্ধ হয়ে সিদ্দিকের বাড়ি দ্বিতীয় দফায় আবারো ভাঙচুর করেন বিকেল সাড়ে তিনটার দিকে। এ ঘটনা এলাকা বাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে এখন পর্যন্ত থানায় কোনো পক্ষই অভিযোগ দায়ের করেননি বলে স্বীকার করেন ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই দফায় ৩০-৪০ জন লোক সঙ্গবদ্ধ হয়ে লাঠি সোটা, শাবল ও রড নিয়ে সিদ্দিকের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ এসে ঘুরে যাওয়ার পরেও আবারো দ্বিতীয় দফায় তারা ভাঙচুর করেন।

ঘটনার বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ সাকিউল আযম জানান, মৌখিকভাবে বাড়ি ঘর ভাঙছুরের খবর পেয়ে ৩ বার পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। তবে কোন পক্ষই এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews