
সাভার মডেল থানা ধীন রাজাবাড়ী গেন্ডা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ উজ্জল খান স্টাফ
রিপোর্টার( ঢাকা)
ডিবি (উত্তর), ঢাকা জেলা
তারিখ-৩০/০৭/২০২৬ খ্রি.
বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ০৪ (চার) কেজি গাঁজাসহ ০১ (এক) জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।
ঢাকা জেলা পুলিশের অভিভাবক জনাব শামীমা পারভিন পুলিশ সুপার, ঢাকা মহোদয়ের নির্দেশনায়, বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় অফিসার ও ফোর্সসহ ২৯/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত ২১:০০ ঘটিকায় সাভার মডেল থানাধীন রাজাবাড়ী গেন্ডা এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী ১। মোছাঃ রুমি আক্তার (৩১), পিতা-মোঃ আব্দুল বারী, স্বামী-মোঃ জসিম উদ্দিন, মাতা-মোসাঃ লাভলী বেগম, সাং-সাব্দী, থানা-কাউনিয়া, জেলা-রংপুর, এ/পি সাং-রাজাবাড়ী গেন্ডা (মাহবুবুর রহমান শিশির এর বাড়ির ভাড়াটিয়া), থানা-সাভার মডেল, জেলা-ঢাকাকে ০৪ (চার) কেজি গাঁজাসহ, যাহার মূল্য অনুমান (১,২০,০০০/- এক লক্ষ বিশ হাজার টাকা) গ্রেফতার করেন।
ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।