বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের কর্মচারীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ

ঢাকার ধামরাইয়ে অবস্হিত ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড—এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

ঢাকার ধামরাইয়ে অবস্হিত ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড—এ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

মোহাম্মদ শফিকুল ইসলাম জেলা প্রতিনিধি ঢাকা।

আগুন নিয়ন্ত্রণে আনতে ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কারখানায় আগুন লাগার পরপরই চারদিকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করেন। আগুন যাতে আশপাশের ভবন বা স্হাপনায় ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে তারা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করেছেন।

এ পতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের তথ্যও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে অগ্নিসংযোগের কারণ এবং ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ধারণ করা হবে।

ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উদ্ধার কাজে বিঘ্ন সৃষ্টি না ঘটাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews