মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
সাভার মডেল থানাধীন তালবাগ এলাকা হইতে পেশাদার মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল ইউনিটের আধুনিকায়ন উদ্বোধন করলেন সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহঃ হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির অভিযানে ১ লাখ ৬ হাজার ই য়া বা সহ প্রাইভেট কার চালক আ ট ক ঢাকার ধামরাই উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয় বিসমিল্লাহ রাহমানির রাহিম আসসালামু আলাইকুম সখিপুরে শিশু ধ র্ষ ণ চেষ্টাকারীকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ পানেরছড়া রেঞ্জে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫ উখিয়ায় র‍্যাব-১৫-এর অভিযানে ৫০ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, জব্দ সিএনজি অটোরিকশা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির ম র দে হ উ দ্ধা র অসহায় কিডনি রোগী তাওরাত কে বাঁচাতে সবাই এগিয়ে আসুন ঔষধ খরচ প্রতি মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা

পানেরছড়া রেঞ্জে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

পানেরছড়া রেঞ্জে বনকর্মীদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ আহত ৫

মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি কক্সবাজার

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জে অবৈধ দখল উচ্ছেদ অভিযানে বনকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে রেঞ্জ কর্মকর্তাসহ পাঁচজন বনকর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে বন বিভাগ জানিয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৫ জুলাই সমিতিপাড়া এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা একটি অবৈধ পানের বরজ উচ্ছেদ করা হয়। একই সময়ে শিয়াপাড়া এলাকায় পাহাড় ধ্বংসে ব্যবহৃত একটি ডাম্পট্রাক জব্দ করা হয়। এসব অভিযানের ধারাবাহিকতায় সোমবার (২৭ জুলাই) সকালে পানেরছড়া রেঞ্জের আওতাধীন এলাকায় আরেকটি অবৈধ পানের বরজ উচ্ছেদে অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে একদল দখলদার বনকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছে বন বিভাগ। এতে গুরুতর আহত হন পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা শরিফুল আলম, ফরেস্ট গার্ড হুমায়ুন কবির, বাগান মালি সাইদুল ইসলাম, বাগান মালি মো. সাজিদ এবং ইআরটি সদস্য মিজানুর রহমান। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএ) এক বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে বনভূমি দখল ও পাহাড় কাটার বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে বন বিভাগ জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews