বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য 

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

মোঃ মাজহারুল ইসলাম কুড়িগ্রাম 

কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল ও গবাদিপশুসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে।

শনিবার (২৫ জুলাই) কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে মোট ৩১ লাখ ৯০ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স, জিরা, গাছের গুঁড়ি, অবৈধ কারেন্ট জাল, গবাদিপশুসহ বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ দমন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের সদস্যরা নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করে আসছেন। এসব অভিযানের ধারাবাহিকতায় বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং অন্যান্য সীমান্ত অপরাধ প্রতিরোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন ভবিষ্যতেও কঠোর অবস্থান বজায় রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews