বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে খাদ্য অধিদপ্তরের অফিস সহকারী আসাদ মিয়ার বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ আশুলিয়া থানাধীন বাইপাইল চাড়ালপাড়া এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।  বোমা তৈরিতে বিপত্তি, উড়ল ঘরের টিন ! অবশেষে আটক অণ্ডকোষ হারা মিজান চিকিৎসাধীন। সিরাজদিখানে ‘বোরহান-আনোয়ারা প্রবীণ নিবাস’ পরিদর্শনে ইউএনও রুম্পা ঘোষ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বিদেশি পিস্তল-গুলিসহ আরসা সদস্য গ্রে প্তা র ছয় দফা দাবি আদায়ে লং মার্চ কক্সবাজার থেকে জামায়াতের নেতাকর্মীরা চট্টগ্রামের পথে সাভার মডেল থানাধীন বক্তারপুর এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার হলদিয়ায় চেয়ারম্যান প্রার্থী লীনা পারভীনের উঠান বৈঠক উন্নয়ন ও জনসেবার প্রতিশ্রুতি সত্যের পক্ষে কলমঃ- সাংবাদিকের বন্ধু সত্য, শত্রুর তালিকা দীর্ঘ যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় ও কলেজ, অভিভাবক সমাবেশ

‎অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঘিরে এম আর এনার্জি ফিলিং স্টেশন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদ 
‎রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ জনপথ মোড়ে অবস্থিত এম আর এনার্জি ফিলিং স্টেশন-এ দিনের পর দিন গভীর রাতে ট্রাক ও কাভার্ডভ্যানে এবং অবৈধ গ্যাস সিলিন্ডারে,গ্যাস সরবরাহ করা হয় এমন অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে চলা এ কার্যক্রম জননিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে গ্যাসের চাপ কমে যাওয়া, যানজট এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর মধ্যে।

‎স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, রাত গভীর হলে একের পর এক ট্রাক ও কাভার্ডভ্যান ফিলিং স্টেশনে প্রবেশ করে গ্যাস সংগ্রহ করে বলে জানিয়েছে ।
‎আব্দুল কাদের নামের এক ব্যাক্তি বলেন,এসব ভারী যানবাহনের কারণে জনপথ মোড়ে দীর্ঘ সময় যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।

‎এলাকার বাসিন্দাদের অভিযোগ, ভারী যানবাহনে গ্যাস সরবরাহের সময় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান থাকে না। তাদের আশঙ্কা, সামান্য অসাবধানতা বা কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ভয়াবহ দুর্ঘটনা বা বিস্ফোরণের মতো ঘটনা ঘটতে পারে। ফলে আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান, পথচারী ও স্থানীয় বাসিন্দারা সার্বক্ষণিক ঝুঁকির মধ্যে রয়েছেন বলে দাবি তাদের।

‎এলাকাবাসীর আরও অভিযোগ, অতিরিক্ত বাণিজ্যিকভাবে গ্যাস সরবরাহের কারণে আশপাশের আবাসিক এলাকায় গ্যাসের চাপ কমে যায়। এতে অনেক পরিবার রান্নার সময় প্রয়োজনীয় গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়ছে। বিষয়টি সংশ্লিষ্ট গ্যাস বিতরণকারী প্রতিষ্ঠানের তদন্তের দাবি জানিয়েছেন তারা।

‎স্থানীয়দের মতে, ফিলিং স্টেশনের যানবাহন ব্যবস্থাপনায় শৃঙ্খলার অভাব রয়েছে। ফলে ব্যস্ত এই সড়কে প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হয়, যা জনদুর্ভোগকে আরও বাড়িয়ে তোলে। এ বিষয়ে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা,
‎পেট্রোবাংলা, বাংলাদেশ তেল গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন, এর সাথে যোগাযোগ করা হলে, বলেন অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

‎অভিযোগের বিষয়ে সত্যতা যাচাইয়ের জন্য,এম আর এনার্জি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে ফোন করা হলে ( মামুনুর রশিদ) ফোন রিসিভ করে গনমাধ্যম কর্মীর পরিচয় পাওয়ার পর অশোভনীয় আচরণ করে ফোন কেটে দেয়‎ জাতীয় স্বার্থে জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযোগগুলোর সত্যতা যাচাই, নিরাপত্তা মানদণ্ড পর্যালোচনা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews