রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৩২ লাখ টাকা মূল্যের ভারতীয় পন্য  মুকসুদপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত কক্সবাজারে আইফোনসহ ৬০টি হারানো মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর সুনামগঞ্জের দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত দীর্ঘ ৫ (পাঁচ) বছর যাবৎ ব্রিজের কাজে বেহাল অবস্থায় জনদূর্ভূগ পোহাতে হচ্ছে। ঢাকার ধামরাই বাটার গেট সংলগ্ন বাস,প্রাইভেটকারও মোটরসাইকেল মুখোমুখি সং ঘ র্ষে ২ জনের মৃ ত্যু সরকারের গুরুত্বপূর্ণ ১২ সংস্হার শীর্ষ পদে বিএনপির ১২ নেতা চুক্তিভিত্তিক নিয়োগ। দেশ প্রতিদিন পত্রিকার বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ, অর্থ ফেরত ও পত্রিকার নিবন্ধন বাতিল করতঃ ব্যবস্থাপনা সম্পাদক যাদুর শাস্তি চায় ভুক্তভোগীরা। উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার সাংবাদিক এম কাজল খানের ওপর নৃশংস হামলা প্রধান অভিযুক্ত নয়ন পলাতক, গ্রেপ্তারে চলছে অভিযান

টেকনাফে ইউনিয়ন পুনর্গঠনের আলোচনা: হ্নীলা ইউনিয়নের ঐতিহ্য ও নাম সংরক্ষণের দাবিতে জনমত জোরালো????

  • প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

টেকনাফে ইউনিয়ন পুনর্গঠনের আলোচনা: হ্নীলা ইউনিয়নের ঐতিহ্য ও নাম সংরক্ষণের দাবিতে জনমত জোরালো????

মোহাম্মদ রায়হান ইসলাম
উপজেলা প্রতিনিধি টেকনাফ)
টেকনাফ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন বা বিভক্তিকরণ নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বস্তরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা মতামত ও প্রস্তাব উঠে এলেও সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ঐতিহ্যবাহী হ্নীলা ইউনিয়ন।ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে হাজারো মানুষ এ বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করছেন। কেউ নতুন ইউনিয়নের নাম মৌলভীবাজার ইউনিয়ন রাখার প্রস্তাব দিচ্ছেন, আবার কেউ লেদা ইউনিয়ন নামের পক্ষে মত দিচ্ছেন। তবে অধিকাংশ মানুষের একটাই দাবি—হ্নীলা ইউনিয়নের ইতিহাস, ঐতিহ্য ও পরিচয় কোনোভাবেই মুছে ফেলা যাবে না।স্থানীয়দের ভাষ্য, হ্নীলা ইউনিয়ন শুধু একটি প্রশাসনিক ইউনিট নয়; এটি টেকনাফ উপজেলার ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জনপদ থেকেই বিভিন্ন সময়ে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, চিকিৎসক, ডক্টর, সংসদ সদস্য, আলেম-ওলামা, সমাজসেবক এবং অসংখ্য জ্ঞানী-গুণী ব্যক্তিত্বের জন্ম হয়েছে। শিক্ষা, রাজনীতি, সমাজসেবা ও মানবিক কর্মকাণ্ডে হ্নীলা ইউনিয়নের অবদান টেকনাফের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।সাধারণ মানুষের প্রত্যাশা, প্রশাসনিক সুবিধার জন্য প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হলেও হ্নীলা ইউনিয়নের ঐতিহাসিক নাম ও স্বকীয় পরিচয় অক্ষুণ্ন রাখা হোক। তাদের মতে, একটি অঞ্চলের নামের সঙ্গে মানুষের আবেগ, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য জড়িয়ে থাকে। তাই যেকোনো সিদ্ধান্ত গ্রহণের আগে স্থানীয় জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।
হ্নীলাবাসীর বিশ্বাস, শত বছরের ইতিহাস ও ঐতিহ্য বহনকারী এই ইউনিয়নের নাম ও পরিচয় সংরক্ষণ করা হলে তা ভবিষ্যৎ প্রজন্মের জন্যও একটি গৌরবময় ঐতিহ্য হিসেবে টিকে থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews